বাংলাদেশের GPU ক্লাউড
বিশ্বমানের AI কম্পিউটার, খরচ টাকায়।

এতদিন শক্তিশালী AI কম্পিউটার (GPU) মানে ছিল ডলার কার্ড, বিদেশি ওয়েবসাইট আর জটিল সেটআপ। ComputeBD সেটা বদলাতে চায়—Jupyter-এ কাজ, টাকায় খরচ, আর কাজ অনুযায়ী AI কম্পিউটার বেছে নেওয়ার স্বাধীনতা।

কেন ComputeBD

লাখ টাকার AI কম্পিউটার কেনার দরকার নেই

একটা ভালো AI কম্পিউটারের দাম লাখ লাখ টাকা, আর প্রতি বছর আসে নতুন মডেল। শিক্ষার্থী, ফ্রিল্যান্সার বা নতুন স্টার্টআপের পক্ষে সেটা কিনে রাখা বাস্তবসম্মত নয়।

ComputeBD-তে হিসাবটা সহজ: AI কম্পিউটার বেছে নিন, কাজ চালান, খরচ দেখুন, কাজ শেষে বন্ধ করুন। যতটুকু চালাবেন, ততটুকুই দেবেন।

NVIDIA A10 GPU chip render

NVIDIA A10

৳১৯৬*/ঘণ্টা
Ampere২৪ জিবিPCIe

রেন্ডারিং, ছবি চেনা AI, মাঝারি সাইজের মডেল ট্রেনিং

NVIDIA H200 GPU chip render

NVIDIA H200

৳১,৩৯০*/ঘণ্টা
Hopper১৪১ জিবিSXM

বিশাল মেমরি—সবচেয়ে বড় LLM, বিপুল ডেটা ও অত্যাধুনিক গবেষণা

যা জানতে চান

বাংলাদেশে কি AI ক্লাউড বা মেশিন লার্নিং ক্লাউড আছে?

হ্যাঁ। ComputeBD বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য GPU ক্লাউড: মেশিন লার্নিং, ডিপ লার্নিং, LLM ট্রেনিং আর ইনফারেন্সের জন্য NVIDIA GPU, ব্রাউজারে Jupyter, খরচ টাকায়।

ডিপ লার্নিংয়ের জন্য কোন GPU নেব?

ছোট মডেল আর পরীক্ষায় L4, ছবির মডেল ও মাঝারি ট্রেনিংয়ে L40S, বড় ভাষা-মডেলে A100 বা H100। কাজ ধরে ধরে পরামর্শ GPU-র কাজের মানচিত্রে।

এটা কি নিজের GPU সার্ভারের মতো?

কাজের জন্য হ্যাঁ: পুরো GPU আপনার সেশনে, নিজের প্যাকেজ ইনস্টল আর কোড চালাতে পারেন। পার্থক্য হলো সার্ভার কেনা, রাখা বা দেখাশোনার দরকার নেই—ঘণ্টা হিসেবে চালিয়ে বন্ধ করে দেন।

সরকারি GPU ক্লাউডের সাথে পার্থক্য কী?

২০২৬-এর জানুয়ারিতে চালু হওয়া সরকারি শেয়ারড GPU সুবিধা মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণার জন্য, আবেদনের মাধ্যমে। ComputeBD যে কেউ নিজে থেকে ব্যবহার করতে পারে—শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, স্টার্টআপ—টাকায়, যখন দরকার।