১. রিচার্জ ফেরতযোগ্য নয়
ওয়ালেটে রিচার্জ করা টাকা ফেরতযোগ্য নয়। এটি শুধু ComputeBD-র AI কম্পিউটার ও সেবায় খরচ করা যায়; bKash-এ, ব্যাংকে বা নগদে তোলা যায় না, আর অন্য অ্যাকাউন্টে পাঠানো যায় না। তাই যতটুকু দরকার ততটুকুই রিচার্জ করুন। আইনে বাধ্যতামূলক হলে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২. যখন ওয়ালেটে ফেরত আসে
- আমাদের দিক থেকে সমস্যায় সেশন চালু না হলে, কোড চালাতে না পারলে, বা সেশনে AI কম্পিউটার যুক্ত না থাকলে — কাটা টাকা ওয়ালেটে ফেরত দেওয়া হয়।
- ভুল পরিমাণ কাটা হলে বা একই রিচার্জ দুবার জমা হলে ওয়ালেটে সংশোধন করা হয়।
- রিচার্জের টাকা পাঠিয়েছেন কিন্তু ওয়ালেটে আসেনি — TrxID দিয়ে জানালে যাচাই করে ওয়ালেটে যোগ করা হয়।
সব ফেরত শুধু ওয়ালেট ক্রেডিট হিসেবে দেওয়া হয়, নগদ বা bKash-এ নয়।
৩. যেভাবে জানাবেন
অ্যাকাউন্টের ইমেইল থেকে [email protected]-এ লিখুন: সেশন বা রসিদ নম্বর, TrxID (থাকলে) আর কী হয়েছে। আমরা ৭ কর্মদিবসের মধ্যে দেখে উত্তর দিই।
৪. যা ফেরত হয় না
- অব্যবহৃত ব্যালান্স, অ্যাকাউন্ট বন্ধ করলেও।
- সেশন চলার সময়ের বিল, সেশন বন্ধ করতে ভুলে গেলেও।
- প্রোমো, রেফারেল ও শিক্ষার্থী ক্রেডিট।
- শর্ত ভাঙার কারণে বন্ধ হওয়া অ্যাকাউন্টের ব্যালান্স।