ক্লাউড GPU ,
bKash-এ, টাকায়

বাইরের দেশে GPU ভাড়া মানে সাধারণত ডলার বা ক্রেডিট কার্ড, এক্সচেঞ্জ ফি বিদেশি বিল বা ক্রেডিট কার্ড ব্যাংক এর পেছনে শ্রম। ComputeBD-তে প্রতিটি GPU-র দাম টাকায়, পেমেন্ট bKash-এ। কোনো সেটআপ ফি নেই ।

bKash-এ পেমেন্ট যেভাবে হয়

  1. ComputeBD অ্যাকাউন্টে ওয়ালেট খুলুন, রিচার্জ বেছে নিন।
  2. bKash অ্যাপে দেখানো নম্বরে Payment) করুন।
  3. Transaction ID (TrxID) লিখে জমা দিন; যাচাইয়ের পর ওয়ালেটে টাকা যোগ হয়।
  4. ক্লাউড GPU বেছে Jupyter খুলুন; চালানোর সময় মিনিট হিসেবে বিল কাটে।
  5. কাজ শেষে ক্লাউড GPU বন্ধ করুন; বাকি টাকা ওয়ালেটে থাকে।
টাকায় GPU-র দাম

কোন GPU-তে কত টাকা

GPU প্রতি ঘণ্টা ১০ মিনিট ৪০ ঘণ্টা
NVIDIA L4 ৳১৪৭ ৳২৫ ৳৫,৮৮০
NVIDIA A10 ৳১৯৬ ৳৩৩ ৳৭,৮৪০
NVIDIA L40S ৳৩৪৩ ৳৫৭ ৳১৩,৭২০
NVIDIA A100 ৳৬৩৮ ৳১০৬ ৳২৫,৫২০
NVIDIA H100 ৳১,০৪৭ ৳১৭৫ ৳৪১,৮৮০
NVIDIA H200 ৳১,৩৯০ ৳২৩২ ৳৫৫,৬০০
NVIDIA B200 ৳১,৬৫২ ৳২৭৫ ৳৬৬,০৮০
NVIDIA B300 ৳১,৮৮০ ৳৩১৩ ৳৭৫,২০০

আনুমানিক মূল্য। ComputeBD ভ্যাট-নিবন্ধিত না হওয়া পর্যন্ত কোনো ভ্যাট নেওয়া হয় না। রেট বদলাতে পারে; সেশন শুরুর সময় দেখানো রেট ওই সেশনে প্রযোজ্য।

যা জানতে চান

bKash দিয়ে কি ক্লাউড GPU-র খরচ দেওয়া যায়?

হ্যাঁ। ComputeBD-তে টাকার ওয়ালেট আছে; bKash দিয়ে রিচার্জ করেন, GPU চালালে মিনিট হিসেবে ওয়ালেট থেকে কাটে।

ডলার কার্ড লাগবে?

না। সব দাম আর বিল টাকায়। RunPod, Vast.ai বা AWS-এর মতো বিদেশি সেবায় সাধারণত ডলারে কার্ড বা ক্রিপ্টো লাগে।

সর্বনিম্ন কত টাকা লাগবে?

যতটুকু চালাবেন ততটুকু। সবচেয়ে সস্তা L4 GPU ঘণ্টায় ; ১০ মিনিট চালালে খরচ তার ছয় ভাগের এক ভাগ।

রসিদ পাব?

হ্যাঁ। প্রতিটি টপ-আপের জন্য আপনার অ্যাকাউন্টে একটি নম্বরযুক্ত রসিদ তৈরি হয় এবং তা অ্যাকাউন্টধারীর ইমেইলে পাঠানো হয়, যা প্রিন্ট করে নিতে পারবেন।

টাকা ফেরত পাওয়া যায়?

টপ-আপের অর্থ ফেরতযোগ্য নয়, তবে আমাদের দিক থেকে কোনো সেশন শুরু হতে ব্যর্থ হলে বা আপনার কাছ থেকে ভুলবশত অর্থ কেটে নেওয়া হলে, আমাদের জানালে সেই অর্থ আপনার ওয়ালেটে ফেরত দেওয়া হবে। বিস্তারিত তথ্য রিফান্ড পলিসিতে দেওয়া আছে।

ComputeBD এখন আর্লি অ্যাক্সেস পর্যায়ে আছে। ওয়েটলিস্টে জয়েনিং ফ্রি। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।

শুরু করুন ↗