বাংলাদেশের জন্য
ক্লাউড GPU-র বিকল্প
ComputeBD-এর মাধ্যমে আপনি NVIDIA GPU ভাড়া নিয়ে AI, Machine Learning, LLM Training এবং Inference-এর মতো অত্যাধুনিক প্রযুক্তিগত কাজ করতে পারবেন। সহজ Jupyter Notebook ব্যবহারের সুবিধাসহ সব সেবার মূল্য নির্ধারিত হয়েছে বাংলাদেশি টাকায় (BDT)। ফলে শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকেই সহজে অত্যাধুনিক AI কম্পিউটিং রিসোর্স ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রে বিপুল মেধা ও সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন পেশাগত ক্ষেত্রে বাংলাদেশিদের সাফল্য তারই প্রমাণ। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের দেশের শিক্ষার্থী, গবেষক ও ডেভেলপারদের জন্য GPU কম্পিউটিং রিসোর্স সহজলভ্য ছিল না। তাদের প্রধান ভরসা ছিল Google Colab ও Kaggle। কিন্তু এসব প্ল্যাটফর্মের বিনামূল্যের সংস্করণে রয়েছে নানা সীমাবদ্ধতা। বেশি রিসোর্স ব্যবহারের জন্য প্রয়োজন হয় পেইড সাবস্ক্রিপশন। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক ডলার লেনদেন ও ব্যয়ের সীমাবদ্ধতার কারণে এসব সাবস্ক্রিপশন নেওয়াও অনেকের জন্য জটিল হয়ে পড়ে। **ComputeBD এই সীমাবদ্ধতা দূর করতে চায়।** আমরা বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক, ডেভেলপার ও পেশাজীবীদের জন্য সহজ ও সাশ্রয়ী উপায়ে উচ্চক্ষমতাসম্পন্ন NVIDIA GPU ব্যবহারের সুযোগ তৈরি করছি। এখন আর ব্যয়বহুল GPU হার্ডওয়্যার কেনা কিংবা জটিল আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ওপর নির্ভর করার প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য, বাংলাদেশের মেধাবীদের AI নিয়ে কাজ করার, নতুন কিছু উদ্ভাবন করার এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সুযোগ তৈরি করে দেওয়া। **উন্নত AI কম্পিউটিং সুবিধা আর নাগালের বাইরে নয়। এবার AI তৈরি হোক বাংলাদেশেই।**
ComputeBD-র তুলনা
ComputeBD এখন চালু আছে। শুরু করুনো ফ্রি।
শুরু করুন ↗