ক্যাম্পেইন · শেয়ারযোগ্য কার্ড
ইংরেজি বনাম বাংলিশ বনাম বাংলা: একটি বাক্যের খরচ কত?
ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিংকডইনের জন্য পাঁচটি বর্গাকার কার্ড। সংখ্যাগুলো আসল টোকেনাইজারে মাপা, আন্দাজ নয়। নামিয়ে পোস্ট করুন, আর মানুষকে পাঠান ফ্রি কাউন্টারে।
কপি করার মতো ক্যাপশন
একই বাক্য, তিন ভাবে। GPT-4o-র টোকেনাইজারে বাংলা হরফে ইংরেজির প্রায় ১.৪ গুণ টোকেন লাগে, আর বাংলিশে (ইংরেজি হরফে বাংলা) প্রায় ১.৬ গুণ। টোকেন বেশি মানে API বিল বেশি, উত্তরও ধীর। নিজের লেখা গুনে দেখুন: https://computebd.com/bn/tools/bangla-token-counter/মাপা সংখ্যা
| নমুনা | ইংরেজি | বাংলিশ | বাংলা |
|---|---|---|---|
| গ্রাহক সেবা | ৩০ / ৩০ | ৪৭ / ৫১ | ৪১ / ১৬৪ |
| খবর | ২৬ / ২৬ | ৪৮ / ৫৪ | ৩৮ / ১৬৪ |
| কৃষি পরামর্শ | ৩২ / ৩২ | ৪৯ / ৫৪ | ৪২ / ১৬৬ |
প্রতিটি ঘরে: GPT-4o টোকেনাইজারে (o200k) / GPT-4-এ (cl100k) টোকেন।
কীভাবে পড়বেন: নমুনাগুলো ছোট, দৈনন্দিন বার্তা যা আমরা নিজেরা লিখেছি (ডেলিভারি আপডেট, খবরের লাইন, কৃষি পরামর্শ); বাংলিশ সংস্করণ লেখা হয়েছে চ্যাটে মানুষ যেভাবে টাইপ করে সেভাবে। কার্ডের খরচ ধরা হয়েছে উদাহরণ হিসেবে প্রতি ১০ লাখ টোকেনে $১, প্রতি ডলারে ৳১২৪ এবং ১০,০০০ বার্তা; আসল দাম প্রোভাইডার এবং ইনপুট/আউটপুট ভেদে আলাদা। অন্য মডেলের (Llama, Qwen, Gemini, Claude) টোকেনাইজার আলাদা, তাই সংখ্যাও আলাদা — নিজের লেখা কাউন্টারে দিয়ে দেখুন।