Blender রেন্ডার
ঘণ্টার বদলে মিনিটে

ল্যাপটপ গরম করে সারারাত রেন্ডার নয়। .blend আপলোড করুন, ক্লাউড GPU-তে রেন্ডার হোক — ব্রাউজার থেকেই, খরচ টাকায়।

  • Cycles
  • EEVEE
  • bKash
  • ছবি প্রতি ৳৭
  • Render beta
Blender-এ রেন্ডার করা জ্বলন্ত দৃশ্য
৩৬ সেকেন্ডে দেখুন

আপলোড থেকে ZIP পর্যন্ত

কীভাবে কাজ করে

চার ধাপ, কোনো সেটআপ নেই

  1. ১

    আপলোড

    .blend ফাইল ড্র্যাগ করুন

  2. ২

    বেছে নিন

    ফ্রেম, কোয়ালিটি, GPU

  3. ৩

    রেন্ডার

    লাইভ প্রগ্রেস ও খরচ

  4. ৪

    ZIP নামান

    সব ফ্রেম এক ফাইলে

তুলনা

ল্যাপটপ বনাম GPU

ল্যাপটপআনুমানিক ৯ ঘণ্টা
GPU (L4)আনুমানিক ৩৮ মিনিট

উদাহরণমাত্র — আপনার দৃশ্য, ইঞ্জিন ও ল্যাপটপের ওপর সময় বদলায়। এটি কোনো বেঞ্চমার্ক নয়।

কী রেন্ডার করবেন

যেখানে GPU সবচেয়ে কাজে লাগে

প্রোডাক্ট শট

বিজ্ঞাপন ও ই-কমার্সের ছবি

আর্কিটেকচারাল ভিজ

বাড়ি, ইন্টেরিয়র, ওয়াকথ্রু

অ্যানিমেশন

শত শত ফ্রেমের শর্ট ফিল্ম

মোশন গ্রাফিক্স

লোগো, ইন্ট্রো, রিল

ক্যারেক্টার ও গেম অ্যাসেট

টার্নটেবল ও থাম্বনেইল

ফ্রিল্যান্স কাজ

ডেডলাইনের আগে জমা

দাম

প্রতি রেন্ডারে কত লাগবে

পর্যন্ত৳৭/ছবি
  • ১ ছবি (সর্বোচ্চ কোয়ালিটি)৳৭
  • ১০০ ফ্রেমের অ্যানিমেশন৳৭০০
  • এক মিনিটের ভিডিও (২৪ ফ্রেম/সেকেন্ড)৳১০,০৮০

আপনার বেছে নেওয়া কোয়ালিটির ওপর খরচ নির্ভর করে — সাধারণ কোয়ালিটিতে প্রতি ছবি ৫ টাকা থেকে, সর্বোচ্চ ৭ টাকা। দৃশ্য ও ফ্রেম সংখ্যাও খরচে প্রভাব ফেলে। বিল টাকায়, bKash-এ পেমেন্ট।

প্রস্তুতি

রেন্ডারের আগে ৪টি কাজ

আপনার প্রথম রেন্ডার GPU-তে চালান

Render বিটা চলছে — ফ্রি-তে যোগ দিলে চালু হওয়া মাত্র জানাব।

ফ্রি-তে যোগ দিন

যা জানতে চান

বাংলাদেশে কি অনলাইনে Blender রেন্ডার করানো যায়?

হ্যাঁ। ComputeBD-র Render ট্যাবে .blend ফাইল আপলোড করে ফ্রেম রেঞ্জ, কোয়ালিটি আর GPU বেছে নিলেই রেন্ডার শুরু হয়। খরচ বেছে নেওয়া কোয়ালিটির ওপর নির্ভর করে — প্রতি ছবি আনুমানিক ৫–৭ টাকা, টাকায় বিল।

Cycles আর EEVEE দুটোই চলে?

রেন্ডার GPU-তে চলে, তাই Cycles-এ সবচেয়ে বেশি লাভ। EEVEE-ও চালানো যায়; কোন ইঞ্জিন আপনার ফাইলে সেট করা আছে সেটাই ব্যবহার হয়।

ফাইলে টেক্সচার বা লিংক করা ফাইল থাকলে কী করব?

শুধু .blend ফাইল আপলোড হয়। রেন্ডারের আগে Blender-এ File → External Data → Pack Resources দিন, যাতে টেক্সচার ফাইলের ভেতরেই থাকে।

রেন্ডার করা ফ্রেম কতদিন থাকে?

ফ্রেমগুলো ২৪ ঘণ্টা সংরক্ষিত থাকে। ছবি দেখে ZIP আকারে নামিয়ে নিন।

এটা কি এখন সবার জন্য চালু?

Render এখনো বিটা। ফ্রি-তে যোগ দিলে চালু হওয়া মাত্র জানানো হবে।

কোন GPU নেব?

ছোট দৃশ্য আর অ্যানিমেশনে L4 যথেষ্ট; ভারি দৃশ্য ও বেশি ফ্রেমে L40S বা A100 দ্রুত শেষ করে। দাম নিচের টেবিলে।

আরও জানুন

শুরু করার আগে যা কাজে লাগবে